ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহে বোমা হামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি গ্রেফতার

২০০৫ সালের দেশব্যাপী সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি আজিজুল হক গোলাপকে গ্রেফতার করেছে র‍্যাব। গত সোমবার ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জমিয়তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য।


গতকাল মঙ্গলবার (৯ মে) সকালে র‍্যাব-১৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীটির অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান এ তথ্য জানান।


র‍্যাব-১৪’র অধিনায়ক মহিবুল ইসলাম জানান, ময়মনসিংহের কয়েকটি স্থানে বোমা হামলার পর ১৮ বছর ধরে পলাতক ছিলেন আজিজুল। গতকাল তাকে জেলার ভালুকা থেকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


তিনি আরও জানান, আজিজুল ঢাকার একটি ফ্যাশন হাউজের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়।
ads
ads
ads

Our Facebook Page

↑